সাহিত্যে যা কিছু প্রথম

 উপন্যাস সম্পর্কিত সকল প্রথমঃ-

1. অবাঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস = হ্যানা ক্যাথারিনা ম্যলেন্সের “ফুলমণি ও করুণার বিবরণ” (১৮৫২)।

2. বাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস = প্যারীচাঁদ মিত্র রচিত “আলালের ঘরের দুলাল” (১৮৫৭)।

3. ১ম সার্থক উপন্যাস = বঙ্কিমচন্দ্রের “দুর্গেশনন্দিনী” (১৮৬৫)।

[‘ফুলমণি ও করুণার বিবরণ’ এবং ‘আলালের ঘরের দুলাল’ বাংলা সাহিত্যাঙ্গনে তেমন সাড়া ফেলতে পারেনি বিধায় ‘দুর্গেশনন্দিনী’কেই বাংলা সাহিত্যের ১ম উপন্যাস বলে ধরা হয়]

4. ১ম রোমান্টিক উপন্যাস = বঙ্কিমচন্দ্রের “কপালকুণ্ডলা” (১৮৬৬)

5. ১ম মুসলমান লেখকের উপন্যাস = মীর মশাররফের “রত্নবতী”।

6. ১ম মনস্তাত্ত্বিক উপন্যাস = রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ (১৯০৩)।

7. ১ম ব্যঙ্গ উপন্যাস = ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের “কল্পতরু”।

8. ১ম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস = আনোয়ার পাশা রচিত "রাইফেল রোটি–আওরাত"

9. ১ম ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস = জহির রায়হান রচিত “আরেক ফাল্গুন” (১৯৬৯)।

10. ১ম মহিলা ঔপন্যাসিক = স্বর্ণকুমারী দেবী (দীপ নির্বাণ –১৮৭৬)।

11. ১ম পত্রোপন্যাস = কাজী নজরুল ইসলামের “বাঁধনহারা”



নাটক সম্পর্কিত সকল প্রথমঃ-

12. ১ম মৌলিক নাটক = তারাচরণ শিকদারের “ভদ্রার্জুন” (১৮৫২)।

13. ১ম সার্থক নাটক = মাইকেল মধুসূদন দত্তের “শর্মিষ্ঠা” (১৮৫৯)।

14. ১ম ট্রাজেডি নাটক = যোগেন্দ্র চন্দ্র নাথের ‘কীর্তিবিলাস’ (১৮৫২)

15. ১ম সার্থক ট্রাজেডি নাটক = মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)

16. ১ম সামাজিক নাটক = রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪)।

17. ১ম সাংকেতিক নাটক রচয়িতা = রবীন্দ্রনাথ ঠাকুর।

18. ১ম সাংকেতিক নাটক = শারদোৎসব (১৯০৮)।

19. ১ম মুসলমান নাট্যকার = মীর মশাররফ হোসেন।

20. ১ম মুসলমান রচিত বাংলা নাটক = বসন্তকুমারী (১৮৭৩)।

21. ১ম মুসলমান চরিত্র অবলম্বনে বাংলা নাটক = জমিদার দর্পণ।

22. ১ম সার্থক নাট্যকার = মাইকেল মধুসূদন।

23. ১ম সার্থক কমেডি নাটক = মাইকেল মধুসূদনের “পদ্মাবতী”।

24. ১ম ভাষা আন্দোলনভিত্তিক নাটক = মুনীর চৌধুরীর ‘কবর’ (১৯৫৩)।

25. ১ম বাংলাদেশ বেতারে প্রচারিত নাটক = বুদ্ধদেব বসুর ‘কাঠঠোকরা’।

26. ১ম বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নাটক = ‘একতলা দোতলা’।



কাব্য সম্পর্কিত সকল প্রথমঃ-

27. ১ম কবি = মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ।

28. ১ম মহাকবি = বড়ু চণ্ডীদাস (শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা)।

29. ১ম মানবতাবাদী কবি = চণ্ডীদাস (বৈষ্ণব পদাবলির রচয়িতা)।

30. ১ম পদাবলির কবি (অবাঙ্গালি) = বিদ্যাপতি।

ও পদাবলির ১ ম বাঙ্গালি কবি = চন্ডিদাস

31. ১ম নাগরিক কবি = ভারতচন্দ্র রায় গুণাকর।

32. ১ম পরিবেশ সচেতন কবি = ঈশ্বরচন্দ্র গুপ্ত।

33. ১ম রোমান্টিক কবি = বিহারীলাল চক্রবর্তী।

34. ১ম গীতিকবি = বিহারীলাল চক্রবর্তী।

35. ১ম মুসলমান কবি = শাহ মুহাম্মদ সগীর।

36. ১ম মহিলা কবি = চন্দ্রাবতী।

37. ১ম মুসলমান মহিলা কবি = মাহমুদা খাতুন সিদ্দিকা।

38. ১ম পত্রকাব্য = মাইকেল মধুসূদন দত্তের “বীরাঙ্গনা কাব্য”।

39. ১ম মহাকাব্য = মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ (১৮৬১)

40. ১ম অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যগ্রন্থ = তিলোত্তমা সম্ভব।

41. ১ম দেশাত্মবোধক পদ রচয়িতা = রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

42. ১ম কাব্য সমালোচক = রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

43. ১ম ভাষা আন্দোলনভিত্তিক কবিতা = মাহাবুব উল আলম চৌধুরীর “কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি”।


ছাপাখানা সম্পর্কিত সকল প্রথমঃ-

44. ১ম বাংলা মুদ্রিত গ্রন্থ = উইলিয়াম কেরির ‘কথোপকথন’ (১৮০১)।

45. ১ম ছাপা অক্ষরে বাংলা বই = কৃপাশাস্ত্রের অর্থভেদ (কথ্য ভাষায়)।

46. উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে = পর্তুগিজরা।

47. উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম = কণুকসোজ।

48. উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৪৯৮ সালে।

49. ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০ সালে।

50. ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ = দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ (১৮৬০)।

51. বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ = “রাজা প্রতাপাদিত্য চরিত্র”।

52. বাংলায় প্রথম মৌলিক গ্রন্থ = “রাজা প্রতাপাদিত্য চরিত্র” (শ্রী রামরাম বসু)



পত্রিকা সম্পর্কিত সকল প্রথম :

52. ১ম প্রকাশিত বাংলা পত্রিকার নাম = জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।

53. ১ম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম = রংপুর বার্তাবহ, রংপুর থেকে প্রকাশিত।

54. ঢাকা থেকে প্রকাশিত ১ম পত্রিকার নাম = ঢাকা প্রকাশ (১৮৬১)।

55. বাংলা প্রথম পত্রিকা = সমাচার দর্পণ (১৮১৮)।

56. মুসলমান সম্পাদিত বাংলা প্রথম পত্রিকা = সমাচার সভারাজেন্দ্র (শেখ আলীমুল্লাহ কর্তৃক সম্পাদিত)।

57. বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক = লায়লা সামাদ।



অন্যান্য গুরুত্বপূর্ণ সকল প্রথম :

58. ১ম প্রবন্ধ = রাজা রামমোহন রায় কর্তৃক রচিত ‘বেদান্ত’ (১৮১৫)।

59. ১ম বিজ্ঞানবিষয়ক লেখক = অক্ষয়কুমার দত্ত।

60. ১ম সায়েন্স ফিকশন = জগদীশ চন্দ্র বসুর “পলাতক তুফান”।

61. ১ম মুসলিম পুঁথি সংগ্রহকারী = আব্দুল করিম সাহিত্য বিশারদ।

62. ১ম সনেট রচয়িতা = মাইকেল মধুসূদন দত্ত।

63. ১ম যতি চিহ্নের ব্যবহারকারী = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

64. ১ম কুরআন শরীফের বাংলা অনুবাদক = ভাই গিরিশ চন্দ্র সেন।

65. ১ম বাইবেলের অনুবাদক = উইলিয়াম কেরি।

66. ১ম মুসলিম বাংলা গদ্য লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।

67. ১ম মুসলিম বাংলা গদ্য লেখিকা = বিবি তাহেরন নেছা।

68. ১ম ইসলামী গান ও গজল রচয়িতা = কাজী নজরুল ইসলাম।

69. ১ম প্রহসন = মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’।

70. ১ম প্রামাণ্য চিত্র = জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ (১৯৭১)

71. ১ম জীবনীগ্রন্থ = বৃন্দাবন দাস “চৈতন্যভাগবত”।

72. ১ম ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সংকলন = একুশে ফেব্রুয়ারি।

73. ১ম প্রণয়োপাখ্যান = শাহ মুহাম্মদ সগীরের “ইউসুফ-জোলেখা”।

74. ১ম কাহিনীধর্মী গ্রন্থ = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বেতাল পঞ্চবিংশতি’।

75. ১ম লৌকিক কাহিনীর রচয়িতা = দৌলত কাজী।

76. ১ম “সাধুভাষা” পরিভাষাটি ব্যবহার করেন = রাজা রামমোহন রায়।

[তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এভাষাকে প্রথম প্রাঞ্জল করে তোলেন। এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়।]

Comments

Popular Posts