প্রবাদ প্রবাচন

প্রতেকটির ইংলিশ ফর্মেট নিজে প্রাক্টিস করো।

নাচতে নরা জানলে উঠান বাঁকা।
অসারে তর্জন গর্জনর সার / যত গর্জে তত বর্ষেনা / মুখে বুলি লম্বা, কাজে অষ্টরম্ভা।
হস্তগত অল্পও ভালো, পরহস্তগত অধিক কিছু নয়।
ঘরপোঁড়া গরু সিদুঁরে মেঘ দেখলে ডরায়।
ধরি মাছ না ছুঁই পানি।
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
শেষ রক্ষাই শেষ / শেষ ভালো যার সব ভালো তার / ওস্তাদের মার শেষ রাতে।
প্রেম ও যুদ্ধে সবই বৈধ।
অল্প  বিদ্যা ভয়ংকরী । (ভয়কর নয় ভয়ংকরী ই হবে)
যেমন কর্ম তেমন ফল ।
ঢিল মারলে পাটকেল খেতে হয়।
সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
ফ্যান  দিয়ে ভাত খাই, গল্পে মারে দই।
চোরে চোরে মাসতুতো ভাই। 
কয়লা শত ধুইলেও ময়লা যায়না / কয়লা ধুলেও ময়লা যায় না ।
রক্তের টান বড় টান / আপনার জন সতত আপন।
আগে ঘর তবে তো পর।
সস্তার তিন অবস্থা / স্পষ্টাস্পষ্টি কথা বলা।
আগে ঘর তবে তো  পর।
ভীরুরা মরার আগেই দুবেলা মরে।
আয় বুঝে ব্যায় করো / যেমন আয় তেমন ব্যায়।
মানিকে মানিক চেনে / রতনে রতন চেনে।
গাছে কাঁঠাল গোঁফে তেল দিও না।
যারে  দেখতে নারি, তার চলন বাঁকা।
মোঘল পঠান হদ্দ হল ফারাসি পড়ে তাঁতী / হাতি ঘোড়া গেল তল , পিঁপড়া বলে কত জল / বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে যায়।
রুপে আলো গুণে কালো / চেহারা নয় কর্মই আসল ।
সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা ।
ক্ষুধা থাকলে নুন দিয়ে খাওয়া যায় / ক্ষুধা পেলে বাঘে ধান খায়।
সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে / সে বরের ঘরের মাসী কনের ঘরের পিসী।
এক হাতে তালি বাজে না।
অতীতকে মুছে ফেল / গতস্য শোচনা নাস্তি
ভাবিয়া করিও কাজচ করিয়া ভাবিওনা / দেখে শুনে পা বাড়াও /  বিচর করে কাজ করো ।
ঝোপ বুঝে কোপ মার / কাঁচায় না নোয়ালে বাশ , পাকলে করে ঠাস ঠাস / সুবিধা হারালে আর পাবেনা।বিপদ কখনো একা অসেনা।
টাকায় মানুষ হয়। 
টাকায় কি না হয়।
টাকায় টাকা আনে।
উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়।
কারো পৌষ মাস, কারও সর্বনাশ।
তুমি আজ যা করতে পারো তা কখনোই আগামীকালের জন্য ফেলে রেখোনা।
অবলার মুখই বল।
কোনো খবর নাই মানেই ভালো খবর।
কষ্ট না করলে কেষ্ট মেলেনা / দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? 
পরিশ্রম বিনা কিছুই মিলেনা / জলেই জল বাঁধে।
কারণ বিনা কার্য হয় না / সব গুজবেরই ভিত্তি আছে।
সবুরে মেওয়া ফলে।
বজ্র আঁটুনি ফসকা গেরো / অল্প হুঁশিয়ার অধিক বেখায়াল।
প্রতিষধক অপেক্ষা প্রতিরোধ উত্তম / প্রতিকার চেয়ে প্রতিরোধ ভালো।
বোবার শত্র নাই / কোনো কিছু না বলাই ভালো।
নাই মামার চেয়ে কানা মামা ভালো।
দুঃখের প্রয়োজনীয়তা মধুর /  বিপর্যয় অভিশাপ নয় আশির্বাদ।
সময় ও স্রেত কারোর জন্য অপেক্ষা করেনা।
আলোর নীচেই অন্ধকার। 
যার জ্বালা সেই জানে।
যত পায় তত চায় / যার ছেলে যত পায় তার ছেলে তত চাই ।
আঙ্গুর ফল টক / পাননা তাই খান না ।
ঢিলমারলে পাটকেল খেতে হয়।
চাঁদেও কলঙ্ক আছে। 
সাবধানের মার নেই।
আকাশ কসুম চিন্তা করা / ছেড়া কাথায় শুয়ে লাক্ষ টাকার স্বপ্ন দেখা।
তেলা মাথায় তেল দেওয়া ।
কাঁটা দিয়ে কাঁটা তোলা। 
উড়ে এসে জুড়ে বসা।
তিলকে তাল করা ।
অতি ভক্তি চোরের লক্ষণ ।
একতায় উত্থান, বিভেদ পতন। 
অপচয় করোনা অভাবে পড়োনা।
আমরা কাজেই বাাঁচি, বয়সে নয়।

Comments

Popular Posts